1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ: বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং দুইদিন সাপ্তাহিক ছুটিসহ মোট ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন দুই ওষুধ কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা হরিণহাটি এলাকায় এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা বোর্ডঘর এলাকায় কর্মবিরতি দিয়ে মহাসড়কে বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, অন্যান্য শিল্প কারখানায় বেতন বৃদ্ধি হলেও ওষুধ কারখানায় তা হয়নি। দাবি তুললেই কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে তাদের আন্দোলনে নামতে হয়েছে বলে শ্রমিকরা জানান।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে উত্তরের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন, আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি এবং শিল্প পুলিশ মাঠে কাজ করেছে। সকাল সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী ও বিজিবির প্রচেষ্টায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাড়ে চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের দাবিগুলো পূরণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট