1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

হাঁটু দিয়ে নারীর জন্য সিঁড়ি বানানো সেই ‘সুপার হিরোর’ পরিচয় মিলল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

দেশের ১১ জেলা বন্যা আক্রান্ত। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নারীকে গাড়িতে ওঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনায় এসেছেন তিনি।ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা বন্য দুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য। কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এক সেনা সদস্য।খোঁজ নিয়ে জানা গেছে, হাঁটু গেড়ে সিঁড়ি বানানো ওই সেনা সদস্যে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কাজী সুজন।তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান সুজন। সেখানে ঘটে এ ঘটনা।ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে ‘সুপার হিরো’ আখ্যা দিয়ে পোস্ট করেছেন।

বিষয়ে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি। মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট