1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

আল ফালাহ্ ওলামা পরিষদের উদ্যোগে মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে মঙ্গলবার (২৭ আগস্ট) রাজাপুর, বড়াইগ্রাম নাটোর “আল-ফালাহ্ ওলামা পরিষদ” এর আয়োজনে উপহার-সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়- আল-ফালাহ্ ওলামা পরিষদ বিভিন্ন সময়ে,  বিভিন্ন দুর্যোগে অসহায় দুঃস্থ-মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এ পরিষদ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ও বিপুলাসার ইউনিয়নের বিনয়ঘর দক্ষিণ ও আমতলী, নোয়াপাড়া, বাতাচোঁ, গনিপুর, জাওড়া ও সাইকচাইলসহ কয়েকটি গ্রামে বন্যাকবলিত প্রায়  তিন শতাধিক পরিবারের মাঝে উপহার-সামগ্রী হিসেবে শুকনা খাবার,  প্রয়োজনীয় নিত্যপণ্য পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন “আল-ফালাহ্ ওলামা পরিষদ” এর সদস্যরা। পাশাপাশি পথে পথে পানিবন্দি শিশু ও জনসাধারণের মাঝে নগদ টাকা, চটলেট ও কেক বিতরণ করেন তারা।

ওইদিন সংগঠনটির পক্ষে উপহার-সামগ্রী বিতরণ করেন- হাফেজ ফরহাদ হোসাইন, হাফেজ হোসাইন সরকার, হাফেজ ফরিদ আহমদ,  হাফেজ আবদুর রহিম,  হাফেজ আতিকুর রহমান, হাফেজ কাজী হাবিবুর রহমান, মাও. রেজাউল করিম, মুফতি মাসুম বিল্লাহ,  মুফতি মাসুদ ফারুকী, হাফেজ ইসলামুল হক, উপস্থিত ছিলেন স্থানীয় মোঃ আলমগীর হোসেন, মোঃ ফয়সাল হোসেন, মোঃ সহিদুল ইসলাম কচি প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট