1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 মনোহরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
 কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৫ ই আগস্ট জন্মদিন পালন  উপলক্ষে আলোচনা  ও প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  খিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে ও খিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন খিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, খিলা ইউনিয়ন যুবদল নেতা ও প্রবাসী মহিন উদ্দিন ভূঁইয়া, যুবদলের প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন শাওন, মোহাম্মদ নাজমুল হুদা রাজু, কবির হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত  সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালন করে আমরা বুঝিয়ে দিবো কোন অপশক্তি এই বাংলাদেশ আর বেগম জিয়ার জন্মদিন পালন বন্ধ রাখতে পারবে না। অতীতে অবৈধ হাসিনা সরকার জন্মদিনসহ কোন প্রোগ্রাম করতে দেয় নাই। তাই আগামীতে সকল অনুষ্ঠান এখন আমরা স্বাধীনভাবে করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট