1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

জামায়াত নেতা তাহেরসহ ৭ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো: তাহেরসহ সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি-এর পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম।

অপর দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন ড্যাবের সাবেক সভাপতি ডা. মো: সালেহ উদ্দিন সাঈদ (৫৯), জামায়াতের শ্যামপুর থানা সেক্রেটারি মো: কামরুল আহসান রিপন (৫০), জামায়াত নেতা মো: মোবারক হোসেন (৭৩), মোহাম্মদ আলী (৪৫) ও মেহেদী হাসান (২২)।

এর আগে, আসামিদের গ্রেফতারের পর তাদের ধানমন্ডি থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই চলমান কোটাবিরোধী আন্দোলনের ইস্যুকে পুঁজি করে দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধানমন্ডি থানা এলাকায় লাঠি সোঠা ও ইট পাটকেলসহ অবস্থান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়। আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সাতমসজিদ রোডস্থ শঙ্কর বাসস্ট্যান্ডে রাস্তার উভয় পাশে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার মাঝখানের আইল্যান্ডের ১৫৫টি লোহার রেলিং ল্যাম্পপোস্ট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অতর্কিত আক্রমণ করে একটি গাড়ি ভাঙচুর ও একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই কামরুল ইসলাম একটি মামলা করেন।
সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট