1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মেট্রোরেল চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

রাজধানীতে মেট্রোরেল চলাচল আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। সাধারণত মেট্রোরেল রাত ৯টা পর্যন্ত চলাচল করে।

এক পোস্টে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।

এছাড়া আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

দেশজুড়ে সংঘর্ষে নিহত অন্তত ১০
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে উত্তরায় পাঁচজনসহ রাজধানীতে অন্তত আটজন নিহতের খবর নিশ্চিত করেছে হাসপাতালগুলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে আজ বৃহস্পতিবার এ নিহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট হাসপাতালগুলো বিবিসি বাংলাকে নিহতের এ সংখ্যার তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে রাজধানী উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে মারা গেছেন পাঁচজন।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট