1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পূর্ব থানা ঘেরাও করেছেন আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পূর্ব থানার চারদিকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ থানার ভেতরে ও সামনে অবস্থান নিয়েছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হচ্ছে।

সেখানে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে সাতজন আন্দোলনকারীকে আহত হতে দেখা গেছে। আন্দোলনকারীদের দাবি, থানার ভেতর থেকে ছররা গুলি করা হচ্ছে। এতেই আহতের ঘটনা ঘটছে।

আজ বৃহস্পতিবার উত্তরায় সংঘর্ষে ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তিনটি হাসপাতাল সূত্রে। এর মধ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে একজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন মারা যান। তিন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরায় আজ সকালে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষ এখনো চলছে।

দুপুরের দিকে উত্তরা পূর্ব থানার সামনের কিছু স্থাপনা ও বিজিবির একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এখন আবার থানাটি ঘেরাও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট