1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

স্বাধীন দেশে আন্দোলন-সংগ্রাম নাগ‌রি‌কের সাংবিধানিক অ‌ধিকার-ইসলামী যুব আন্দোলন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্বাধীন দে‌শে আ‌ন্দোলন সংগ্রাম নাগ‌রি‌কের সাংবিধানিক অ‌ধিকার বলে মন্তব্য করেন ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ এর কে‌ন্দ্রিয় নির্বাহী সদস্য আলহাজ্ব সে‌লিম মাহমুদ। আজ ইসলামী যুব আ‌ন্দোলন বাংলা‌দেশ কু‌মিল্লা জেলা দ‌ক্ষি‌ণের সভাপতি মুজা‌হিদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক মুফতী হাবীবুন্নবী ইমন এর সঞ্চালনায় ৮ম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী সমাবে‌শে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন ।


প্রধান বক্তার বক্ত‌ব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম বলেন, সরকার নাগরিকের অধিকার বুলেটের মাধ্যমে হরণ করে চলছে। যা কোনো স্বাধীন রাষ্ট্রের শাসক বা প্রশাসনের কাজ হতে পারে না। অনতিবিলম্বে ছাত্রদের আন্দোলন মেনে নিতে দাবী জানান।
তি‌নি আ‌রো ব‌লেন, আমাদের স্বাধীন দেশ আজ হুমকির মুখে। একদিকে সরকার দেশবিরোধী ও গোলমীর চুক্তি সম্পাদন করে এসেছে। অন্যদিকে দেশের মানুষের ভোটাধিকার হরন করে সরকার যাচ্ছেতাই করে যাচ্ছে। তাই সবাইকে সোচ্চার হয়ে অধিকার আদায়ের আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রা‌খেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি শাহাদাত হোসাইন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট