1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ধর্ষণ শেষে হত্যা, ৭ বছর পর ধরা পড়ল ফাঁসির আসামি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

ফরিদপুর শহরের বিল মাহমুদপুর এলাকার কলাবাগানে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে ৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রবিবার ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের কমান্ডার এম শাইখ আখতার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতার আসামি সবুজ শেখ সদর উপজেলার মামুদপুর এলাকার বাবুল মিস্ত্রির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় পাওয়া যায়। তার নাম নাসরিন। বাড়ি চট্টগ্রাম জেলায়।

 

নিহত নাসরিনের বোন সোনিয়া বেগমের অভিযোগে আরজু মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আরজু মল্লিক পুলিশের কাছে স্বীকার করে, সে ও তার বন্ধু সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ফুসলিয়ে নাসরিনকে ফরিদপুরে নিয়ে আসে। পরে দুই বন্ধু মিলে নাসরিনকে ধর্ষণ করে। পরে নাসরিনকে হত্যা করে কলাবাগানে লাশটি ফেলে পালিয়ে যায় তারা।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আদালত আসামি সবুজ মিয়া ও আরজু মল্লিককে মৃত্যুদণ্ডের রায় দেন। এ ঘটনার পর থেকে আরজু মল্লিক কারাগারে থাকলেও সবুজ মিয়া ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১০ এর একটি দল শনিবার রাতে ঢাকার সুত্রাপুর থানার নারিন্দা কাঁচা বাজার এলাকা থেকে সবুজকে গ্রেফতার করে। তিনি সেখানে একটি গাড়ির গ্যারেজের মিস্ত্রি পরিচয়ে আত্মগোপনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট