1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

ভোট পেতে নগ্ন হলেন নারী প্রার্থী!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঘটনাটি জাপানের। দেশটির রাজধানী শহর টোকিওর মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন আইরি উচিনো নামে এক নারী। ভোটারদের সমর্থন পেতে নগ্ন হয়েছেন তিনি। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ভোট পাওয়ার জন্য তিনি যথেষ্ট যৌনাবেদনময়ী কিনা?

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইরি উচিনো এনএইচকে পার্টির সদস্য। গত ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, উচিনো ডায়াসের সামনে দাঁড়িয়ে জাপানি ভোটারদের সম্বোধন করছেন। এক পর্যায়ে তিনি তার  পরিহিত শার্টের বোতাম খুলতে শুরু করেন।

 

শার্ট সম্পূর্ণ খুলে উচিনো ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি অনেক সুন্দর; অনুগ্রহ করে আমার প্রচারাভিযানের সম্প্রচার দেখুন। আপনি কি মনে করেন আমি যৌনাবেদনময়ী?”

ওই ভিডিওতে উচিনো তাকে মেসেজিং অ্যাপ LINE-এ যুক্ত করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। তিনি প্রতিটি বার্তায় ব্যক্তিগতভাবে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ওই ভিডিওতে।

উচিনোর এই রাজনৈতিক স্টান্ট দেখে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। তারা নীতি ও নেতৃত্বের গুণাবলীর চেয়ে শারীরিক গঠনকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার সমালোচনা করেছেন। অনেকে জানিয়েছেন, তারা বিব্রত বোধ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন করেছেন যে, এই ধরনের দৃশ্য কীভাবে অনুমোদিত হতে পারে।

একজন ব্যক্তি লিখেছেন, “যদিও এটা সত্য যে মানুষ নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে এবং আমাদের সমাজে চেহারার প্রতি আবেশ প্রায়ই বাহ্যিক আচরণকে প্রভাবিত করে, তারপরও যাদের বুদ্ধিবৃত্তিক অভাব রয়েছে তারা অনিবার্যভাবে সময়ের সাথে সাথে ঝড়ে পড়বে।” সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট