1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাসান পাটওয়ারী। তিনি জানান, ২৭ জুলাই নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনজন প্রার্থী অংশগ্রহণ করছেন।

তাদের মধ্যে মোঃ ওমর ফারুক রিপন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, মোঃ জসিম উদ্দিন পেয়েছেন আনারস  ও মো. সহিদুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইউনিয়নটিতে ১০ হাজার ২৫৬ জন পুরুষ ও ৯ হাজার ১৩৯ জন মহিলা ভোটার রয়েছেন।

প্রতীক হাতে পাওয়ার পর চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমর ফারুক রিপন অসহায়, অবহেলিত মানুষের পাশে থাকার জন্য মোটরসাইকেল প্রতীকে সকলের সমর্থন প্রার্থনা করেন এবং তিনি আশা করেন জনগণ আগামী ২৭ জুলাই মোটরসাইকেলে প্রতীকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।

এছাড়া অন্য দু’প্রার্থী মো. জসিম উদ্দিন ও মোঃ শহিদুল ইসলামও তাদের বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান।

নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট