1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৪৩ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে আবারো শুরু হয়েছে সোনা পাচার। গত দুদিনে বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর গ্রামের মাঠ থেকে বিজিবি ৩ কেজি ওজনের ২৭ পিস স্বর্ণের বার জব্দ এবং ২ পাচারকারীকে আটক করেছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারো কোমর বেঁধে মাঠে নেমেছে সোনা পাচারকারী চক্র।

গতকাল সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৯ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত পাচারকারীর বাড়ি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে। ধৃত ব্যক্তির নাম মনোয়ার। সে দৌলতপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে। এছাড়া আজ ভোর রাতে বিজিবি পুটখালী সীমান্তের বারপোতা বাজার থেকে লিমন নামের এক পাচারকারীকে ১৮ স্বর্ণের বারসহ জব্দ করেছে। লিমনের বাড়ি পুটখালী গ্রামে।

২১ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ দিন ৩ কেজি ২শ গ্রাম সোনার বারসহ পৃথক পৃথক অভিযানে ২ পাচারকারীকে আটক করা হয়। ধৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট