1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কোচিং থেকে ফেরার পথে মিরপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে কমার্স কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিতকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কমার্স কলেজের পাশের হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়াটারে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা কমার্স কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে।

নিহত শিক্ষার্থীর মামা নুরুজ্জামান বলেন, সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়েছিল। পরে সে বাসায় না ফেরায় আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। সন্ধ্যায় তার কলেজের এক শিক্ষক জানায়, তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

 

তিনি আরও বলেন, কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুদের সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। সেই ঘটনার পর শিক্ষকরা বলেছিল তারা ভালো বন্ধু নয় এবং তাদের থেকে দূরে থাকতে। আমার ধারণা, তারাই জুবায়েরকে হত্যা করেছে।

জানা যায়, নিহত জুবায়েরের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বাবার নাম আবুল বাসার। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট