1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েও ছুটছে কাঁচা মরিচ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬৪৪ বার পড়া হয়েছে

কাঁচা মরিচের দাম বাড়ছে তরতর করে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়েছে এই কাঁচা পণ্যটির দাম। প্রকারভেদে ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনার বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন বাজারে প্রকারভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের কাছে ১০ টাকার মরিচ বিক্রি করতে চাইছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দামের কারণে ১০ টাকার মরিচ বিক্রি করা যাচ্ছে না।

 

এক সবজি বিক্রেতা জানিয়েছেন, বেশি দামে এক পাল্লা (৫ কেজি) মরিচ কিনে এনে ১০ থেকে ২০ টাকার মরিচ বিক্রি করলে তার পোষায় না। এ রকম দাম থাকলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন তিনি।

আর ক্রেতাদের অভিযোগ, বেশি দাম দিয়ে মরিচ কিনলে তেমল ঝাল নেই। ফলে রান্নায় পরিমাণেও বেশি মরিচ দিতে হচ্ছে।

এদিকে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম কমেছে। তবে সবজি ও মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনার প্রতিটি সবজি কেজিতে ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট