1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সম্ভাব্য চেয়ারম্যান মাহফুজ

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাহফুজ।বুধবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

পরে নিজের প্রার্থিতা জানান দিয়ে ১০নং নাথেরপেটুয়া ইউনিয়নবাসী সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন তিনি। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাহফুজ। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলেও জানান।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজ বলেন, আমি আমার নাথেরপেটুয়া ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। উক্ত ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন এ প্রার্থী।

নাথেরপেটুয়া ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন চান তিনি। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজ ইউনিয়নের কান্দি গ্রামের আবুল কালামের কৃতি সন্তান।

উল্লেখ্য, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট