1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

বাকৃবিতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় সাত কেজি গাঁজাসহ শিউলি নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। শিউলি কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার বাসিন্দা।

বাকৃবির জোন-১-এর দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতায় সন্ধ্যা ৬টায় নদের পাড় থেকে স্যুটকেসসহ একজন নারীকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত এসআই আজিজুর রহমান। পরে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসলে স্যুটকেস খুললে ৪টি বড় গাঁজার প্যাকেট পাওয়া যায়। ৪টি প্যাকেটে আনুমানিক ৬-৭ কেজি গাঁজা ছিল বলে জানান নিরাপত্তা কর্মকর্তা। পরে ওই নারীকে পুলিশে দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করি। এ পরিদর্শনে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, প্রয়োজনে তাদের সার্চও করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত টহল চলে। বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট