1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

প্রেসিডেন্ট মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে নারী মন্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপের পুলিশ। বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ফাথিমাত শামনাজ আলী সালিমকে রাজধানী মালে থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয় এবং তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে শামনাজকে গ্রেফতার করা হয়েছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদন নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

 

এএফপি জানিয়েছে, মালদ্বীপ একটি জলবায়ু সংকটের সম্মুখীন দেশ এবং ফাথিমাত শামনাজ আলী সালিমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।

মালদ্বীপের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে ইসলামিক আইনের অধীনে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

মালদ্বীপে ঐতিহ্যবাহী রীতি-নীতি পালনের মাধ্যমে কালো জাদু বিশ্বাস করা হয়। এর আগেও ২০২৩ সালের এপ্রিলে কালো জাদুর অভিযোগে এক নারীকে হত্যা করা হয়েছিল এবং ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে একটি বিরোধী রাজনৈতিক সমাবেশে দমন-পীড়ন চালানো হয়েছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট