1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জে সেকেন্ডারি লেভেল সেফটিনেট স্টেকহোল্ডার আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের সেকেন্ডারি লেভেল সেফটিনেট স্টেকহোল্ডার আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক জেসমিন আরা বেগম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আলমগীর হোসেন, আব্দুল মজিদ খান রাজু, মফিজুল ইসলাম, ইকবাল মাহমুদ, আশিকুর রহমান হিরন প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বেনিফিশিয়ারি এনজিও কর্মীবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, মনোহরগঞ্জউপজেলায় বারো শ’ জনসহ সারা বাংলাদেশে এক লক্ষ ভিজিডি উপকারভোগীদের সম্পৃক্ত করে প্রাথমিকভাবে আইসিভিজিডি ২য় পর্যায় কর্মসূচি ৬৪ জেলার ৬৪টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্প থেকে লব্ধ জ্ঞান ও ফলাফল ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট