1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

খালেদা জিয়ার চিকিৎসায় ইউনাইটেড হাসপাতাল অমানবিক আচরণ করেছে: রিজভী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

সরকারের ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

   খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত শুক্রবার রাতের বেলায়, তখন ঘড়িতে রাত ২টা ৮ মিনিট। ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী হাসপাতালে (ইউনাইটেড হাসপাতাল) ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাকে বলা হলো তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে, তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনও নিয়ম হতে পারে? এছাড়া খালেদা জিয়ার জন্য দুটি ইনজেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই চিকিৎসক।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এ দেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের (ইউনাইটেড হাসপাতাল) ইট খুলে নিয়ে যায় তাহলে তাদের করার কিছু থাকবে না। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচরণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিল, আর সেই নেত্রী বের হলেন হুইল চেয়ারে। আজকে তিনি একের পর এক অসুস্থতায় ভুগছেন। এটার অন্য কোনও কারণ নেই। এটার নতুন করে অন্য কোনও ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

তাকে খাবারের বিষক্রিয়া করে নানা অসুস্থতায় ভোগানো হচ্ছে।

আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়াকে যখন বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয়, আইনমন্ত্রী সঙ্গে-সঙ্গে বলে দেন, এটা হবে না। অনেকেই বলেন আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ। তার মধ্যে কোনও করুণা, সহানুভূতি এবং মানবিকতা নেই।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ ইস্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির প্রসঙ্গে তিনি আরও বলেন, পুলিশের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে পুলিশ। গ্রেপ্তারের মহাপরিকল্পনার অংশ পুলিশ। তাই সরকার লুটপাটের সুযোগ দেবে না কেন? দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট