1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশনের পথ চলা শুরু

মনোহরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
আত্ম মানবতার সেবায় আত্ম প্রকাশ করলো কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশন। মরণব্যাধী ক্যান্সার রোগীদের আর্থিক, মানসিক সাহায্যের স্বপ্ন নিয়ে বিশেষ করে এ এস আসিফ চৌধুরী, মো: মানিক কামাল, মো: হাবিব সাদ্দাম, রায়হান হোসেন, মুক্তার হোসেন, সোহেল তাজ, আজিম সৌরভ, জ্যাকি মাহমুদ, মীর হোসেন রুবেল এর উদ্যোগে গঠিত হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশনের র‌্যালির মাধ্যমে পথ চলা শুরু হলো। গত মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শুরুর আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মোঃ আবু ইউসুফ, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল হোসেনসহ অনেকেই। র‌্যালি শেষে এলাকার ৩ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়। ভবিষ্যতে এলাকার কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে উদ্যোগ নেয়া হবে জানিয়ে এর উদ্যোক্তরা এলাকার সকল রাজনৈতিক, সামাজিক এবং বিত্তবানসহ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট