1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মায়ের অভিযোগে মাদকসেবী সন্তানের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইব্রাহিম মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূইয়া তাকে এই সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইব্রাহিম মাদকাসক্ত হয়ে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ঘটনায় মায়ের অভিযোগের আলোকে নাসিরনগর থানা পুলিশ উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল নিজ বাড়ি থেকে মাদক সেবনকারী ইব্রাহিমকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত দাঁতমন্ডল গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইব্রাহিমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে  ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। ইব্রাহিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট