1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

রাজবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বাদশা মৃধা (৬০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারের পাশে এ ঘটনা ঘটে।

বাদশা মৃধা বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদশা মৃধার ছেলে মামুন মৃধা বলেন, রাত ১১টার দিকে তার বাবা দোকান বন্ধ করে বাড়ি আসছিলেন। বাজার থেকে কিছুদূর আসলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কোপাতে শুরু করে। এ সময় তিনি ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকার প্রেরণ করেন। তাকে জখম করার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট