1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অধিকাংশ জার্মান নাগরিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, জার্মানরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে৷ আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউগভের নতুন এক জরিপে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ জার্মান মনে করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত৷

অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, তারা এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে৷ ৩৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা নিশ্চিত নন।

জরিপে আরও জানা গেছে, বেশিরভাগ জার্মান গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছেন। প্রায় ৫১ শতাংশ বলেছেন, তারা ইসরায়েলের ওপর ইইউর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন। মাত্র ২৬ শতাংশ জার্মান এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছেন৷

 

চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বাম-উদারপন্থী জোট সরকার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে বলেছে, এটি সঠিক সময় নয়।

গত মাসে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এ সপ্তাহের শুরুতে স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৬ হাজার ৭৩১ জন নিহত ও ৮৩ হাজার ৫৩০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট