1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

কারাবন্দি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার বাদ জুমআ রাজধানীর মতিঝিল এলাকায় ইশরাকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওয়ারী থানা ছাত্রদল।

মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি এবং আর কে মিশন রোড প্রদক্ষিণ করে ব্রাদার্স ক্লাব এলাকায় গিয়ে এসে শেষ হয়।

 

মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ইসলাম নাঈম, যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন মুন্না, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক আবুল বাশার, ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আকাশসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট