1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

অপহরণ-ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

রংপুর নগরীতে অপহরণের পরে ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন চন্দ্র রায়কে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‌্যাব জানায়, আসামী রিপন চন্দ্র রায় প্রায় সময় ভিকটিমকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পারলে আসামীর বিরুদ্ধে আরপিএমপি রংপুর পরশুরাম থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রীর বিষয়টি জানার পরে  ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে আরো বেশি উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৫ মে বিকেলে রিপন চন্দ্র একটি অটোযোগে ভিকটিমের বাড়ীর সামনে এসে গেটে নক করলে ভিকটিম গেট খুলে। তখনই ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে আসামীর নিজ বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমের পরিবারকে জানায় ভিকটিমের সাথে বিয়ে না দিলে প্রাণনাশ করা হবে। পরে ভিকটিমর বাবা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা করেন। মামলার পর থেকেই  রিপন বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার দরিয়া মন্তবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রিপন ওই এলাকার রনজিত রায়ের ছেলে। তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট