
মোহসীন ভূঁইয়া: মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদের কৃতী সন্তান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সামির মাহমুদ শামীম, মোহসীন ভূঁইয়া, ফখরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।