1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মদিনা (সৌদি আরব) প্রতিনিধি:

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির উত্তরোত্তর সাফল্য, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও ও ফাউন্ডার মহি আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির হেড অব এমআইএস মোঃ মহিউদ্দিন আব্দুল্লাহ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভির মদিনা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এবং মাই টিভির মদিনা প্রতিনিধি মোঃ আব্দুল আল মামুনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির এইচআর ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মহি আব্দুল আজিজ বলেন, মাত্র এক বছর আগে ছোট পরিসরে যাত্রা শুরু করা মহি কন্ট্রাক্টিং কোম্পানি বর্তমানে ১ হাজার ৩০০ শ্রমিকের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। এসব প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। শ্রমিকদের নিরাপত্তা, সময়মতো সুযোগ-সুবিধা প্রদান এবং সৌদি আরবের আইন-কানুন মেনে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন করবে কোম্পানি। কর্মক্ষেত্রে সব শ্রমিক সমান এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোম্পানিকে এগিয়ে নেওয়া সম্ভব।

এসএ টিভির মদিনা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান বলেন, শ্রমিকরা যখন একটি কোম্পানিকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে কাজ করেন, তখনই প্রতিষ্ঠানের সফলতা আসে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

মাই টিভির মদিনা প্রতিনিধি মোঃ আব্দুল আল মামুন বলেন, শ্রমিকরাই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। শ্রমিকদের সন্তুষ্টি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি কোম্পানি আরও এগিয়ে যেতে পারে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ বলেন, প্রতিষ্ঠানের শুরু থেকেই মালিক ও শ্রমিকদের মধ্যে একটি আত্মিক সম্পর্ক বজায় রয়েছে। তিনি প্রত্যেক শ্রমিকের ন্যায্য পাওনা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

মদিনায় প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কোম্পানির সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট