1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব!

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের ১৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মোবারক হোসেন বিল্লাল-কে সভাপতি, নুর মোহাম্মদ মেহেদী-কে সাধারণ সম্পাদক এবং সাবমির মাহমুদ শামীম-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া নবগঠিত এই কমিটিতে নাদিম মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি করে মোট ১৭ জনকে সহ-সভাপতি এবং ফখরুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট