1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটির ৫২ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধন জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মনোহরগঞ্জের শিক্ষক ও শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ টঙ্গীতে জিএমপির অভিযান: ৬৬ বোতল ফেনসিডিল ও ৪ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিক্ত অনুতপ্ত আমি– জি জে আফরোজ অন্যরকম ভালোবাসা — কামরুন নাহার শিপু

জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটির ৫২ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত রাখতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডে ব্যাপক পরিসরে ড্রেন পরিষ্কার ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০শে জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধনকালে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “সামান্য বৃষ্টিতেই যেন নগরীর কোথাও জলাবদ্ধতা তৈরি না হয় এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেছি। সিটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।” এ সময় তিনি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলতে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ, পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের এই দ্রুত ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের ফলে আসন্ন বর্ষায় এই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট