1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২০ জন শিক্ষার্থী আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কলেজের অধ্যক্ষ জনাব মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ডা. মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মোল্লা নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি ইফতেখার রেজা আশিক ও আহমেদ শাহীন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইনচার্জ জনাব মো. জাহাঙ্গীর হোসেন। শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন সহকারী ইনচার্জ শরীফ মাহমুদ। এছাড়া পরীক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও স্মৃতি চারণ করে বক্তব্য উপস্থাপন করে বিদায়ী ছাত্র বাপ্পি।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে নুসরাত, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কুলসুম এবং মানবিক বিভাগ থেকে বাপ্পি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে উপস্থাপনা করেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক শরিফ হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান আলোচকের পরিচালনায় পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও বিদায়ী স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট