1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটির ৫২ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধন জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মনোহরগঞ্জের শিক্ষক ও শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ টঙ্গীতে জিএমপির অভিযান: ৬৬ বোতল ফেনসিডিল ও ৪ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিক্ত অনুতপ্ত আমি– জি জে আফরোজ অন্যরকম ভালোবাসা — কামরুন নাহার শিপু

আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৩০শে জুন প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো: মতিউর রহমান ও শিক্ষক প্রতিনিধি কাজী আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগঘন মানপত্র পাঠ করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি। কেবল ভালো ফল করলেই হবে না, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।” তিনি বিদায়ী পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং পরীক্ষার নিয়মকানুন মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন পরীক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিগত দিনগুলোর স্মৃতি চারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। অধ্যায়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও তাদের বড় ভাই-বোনদের সফলতা কামনা করে বিদায়ী বক্তব্য দেয়।

অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের ভালো ফলাফল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক উপহার ও প্রবেশপত্র (Admit Card) তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট