1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার অন্তর্ভুক্ত ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষে আজ (সোমবার) এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।

ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার সভাপতি ইয়াকুব হাসান রিফাত।

বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব হাসান রিফাত বলেন, “পরিবেশের বিপর্যয় রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে দেশজুড়ে সবুজ বিপ্লব গড়ে তুলতে হবে।” তিনি উপজেলার প্রতিটি স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

উক্ত বৃক্ষরোপণ অভিযানে ঝলম দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট