1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাকসামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় ভুক্তভোগী নারীর লিখিত ডায়েরি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ বিনই গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর, স্বর্ণালংকার ও মোবাইল চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ বিনই গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে এর আগেও আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মনোয়ারা বেগমের মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় মনোয়ারা বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। হামলায় পরিবারের এক গৃহবধূ আহত হন।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় দায়েরকৃত লিখিত অভিযোগে তোতা মিয়া (তোফায়েল), জুয়েল রানা, সোহাগ, হাছিনা, হাসান, হোসেন মিয়া, সোহেল মিয়া ও দুলালসহ আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, ঘটনার সময় তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে কর্তৃপক্ষ তাদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। তিনি দাবি করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মনোয়ারা বেগম লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুল নাহার লাইলী বরাবর এই লিখিত অভিযোগ জমা দেন।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট