1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর পশ্চিম মানিকদিস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘ঢাকা কেয়ার স্কুল’-এর ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক ফল উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান আজ শনিবার (২৭ জুন ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর মহানগরী আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানটিকে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহানগরী আমীরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম মানিকদি মঞ্জিল এলাকায় অগ্রণী ভূমিকা পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ক্যান্টনমেন্ট থানার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনশক্তি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা, সুশৃঙ্খল অংশগ্রহণ এবং স্থানীয় সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট