1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদের সদ্যজাত কন্যাসন্তানকে দেখতে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে যান স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁরা হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল গোফরান ভূঁইয়া, আব্দুল বাকি মিলন, এডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শিমুল ও আব্দুল মমিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পরিবার সূত্রে জানা গেছে, পরম করুণাময়ের অশেষ রহমতে বর্তমানে মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। সাংবাদিক আবুল কালাম আজাদের পরিবার ও উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবজাতক এই রাজকন্যার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট