1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে নির্যাতনের পর মৃত ভেবে কচুরিপানার নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে জাহিদ (৯) নামে শিশুটিকে মোটরসাইকেলে ঘুরতে নেওয়ার কথা বলে নিয়ে যায় একই গ্রামের হৃদয় হাসান (২৬)।

অভিযোগ রয়েছে, পরে একটি নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে জাহিদ অচেতন হয়ে পড়লে তাকে মৃত মনে করে মাজদিয়া বাওড়ের ধারে কচুরিপানার নিচে চাপা দিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে স্থানীয়দের নজরে এলে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জাহিদ মহিষাহাটি গ্রামের ভ্যানচালক আবুল কালামের ছেলে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট