1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা

গাইবান্ধা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারীর (২৪) জানাজার নামাজ আজ সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এছাড়া কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সালসহ স্থানীয় জামায়াত-শিবির ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গত ২১ জুন (রোববার) বিকেলে বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল এবং তাঁর ছোট ভাই পলাশ লোহার শাবল ও ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহ বারীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালান। গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাইফুল্লাহ। হামলায় তাঁর বন্ধু ও স্থানীয় জামায়াত কর্মী সালাউদ্দিনও (৩০) গুরুতর আহত হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের মাওলানা হবিবার রহমানের ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনার পর পরই সাঘাটায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা খুনিদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এবং অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামের এক যুবদল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত মুকুল ও পলাশসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট