1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

আদাবরে বিকাশ দোকানে হামলা: চার সন্ত্রাসী আটক, আহত ওসি ও পুলিশ সদস্য হাসপাতালে

স্টাফ রিপোর্টার | ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা

রাজধানীর আদাবর থানাধীন এলাকায় দিনের বেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর ঘটনায় একটি বিকাশ দোকানে হামলার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাপাতি ও রামদা নিয়ে একদল দুর্বৃত্ত বিকাশ দোকানে হামলা চালায়। খবর পেয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হামলাকারীদের আটক করতে গিয়ে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তবে তারা পিছু না হটে অভিযান অব্যাহত রাখেন। একপর্যায়ে চারজন অভিযুক্তকেই আটক করতে সক্ষম হয় পুলিশ।

আহত ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও পুলিশ সদস্যকে দ্রুত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আদাবর থানার ওসি (অপারেশন) অপূর্ব জানান, ঘটনার পর আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে দায়িত্ব পালনের সময় আহত হওয়া পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন মহল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট