1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

অপহৃত কন্যার সন্ধানে মায়ের আর্তনাদ: “বেঁচে আছে কি না জানি না”

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “আমার মেয়েকে ফিরিয়ে দিন, সে বেঁচে আছে কি না তাও জানি না।”— এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে নিখোঁজ কিশোরী কন্যাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন কুমিল্লার লাকসামের এক অসহায় মা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ১৫ বছর বয়সী মেয়ের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং দেশের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার গাজীমুড়া এলাকার বাসিন্দা মোছাঃ ফারহানা মাহমুদা ঝর্ণার নাবালিকা মেয়ে শাহিনুর আক্তার শিফাকে ডেন্টিস্ট শাহজাহান মজুমদারের ছেলে শামীমসহ একাধিক ব্যক্তি অপহরণ করে দীর্ঘ সময় গুম করে রাখে। এ সময় মেয়েটির ওপর তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ মায়ের।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে শিফাকে প্রথমবার অপহরণ করা হয়। দীর্ঘ ৪৫ দিন পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও, পরবর্তীতে গত ২০ এপ্রিল লাকসামের তিশা বাস কাউন্টারের সামনে থেকে দ্বিতীয়বার তাকে অপহরণ করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী মা ফারহানা মাহমুদা ঝর্ণা অভিযোগ করে বলেন, ঘটনার পর তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। পরবর্তীতে বাধ্য হয়ে গত ১১ মে তিনি কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু এখনও পর্যন্ত সন্তান উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও জীবনহানিকর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ ও অসহায় মা। আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও সঠিক সহযোগিতা পাচ্ছি না। আমি শুধু আমার সন্তানের নিরাপদ প্রত্যাবর্তন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত ডেন্টিস্ট শাহজাহান মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত রয়েছে। ভিকটিম কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ কিশোরীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একটি অসহায় পরিবার তাদের সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে এবং প্রশাসনের কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট