1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে মনোহরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণাভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কর্মপ্রচেষ্টা উপস্থিত অতিথি ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজালা পারভিন রুহি

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জোগায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট