

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবদুর রহমানের পিতা আলী আকবর (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৩০শে জুন) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ এশা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নস্থ ফুলপুকুরিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আবদুর রহমানের শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও মনোহরগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।