1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫০ হাজার শিশু

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২৬৫টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫০ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার এনাম খাঁন, এমওডিসি ডাঃ শরিফুল ইসলাম সৌরভ, এমটিইপিআই মোঃ নিজাম উদ্দিন মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ আফসানা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন এবং মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীগণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী জানান, ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত কেন্দ্রগুলোতে দুই বয়সী শিশুদের দুই ভিন্ন রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে:

  • ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ১টি নীল রঙের ক্যাপসুল।

  • ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল।

তিনি আরও জানান, আজ (রবিবার) যেসব শিশু কোনো কারণে বাদ পড়বে, তাদেরকে আগামীকাল (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এই ক্যাপসুল খাওয়ানো যাবে। শিশুদের সুস্থ ও সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট