1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শিবালয় প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কাক্কোল গ্রামে ‘শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’-এর মাসিক ফ্রি মেডিকেল সেন্টার (ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন ২০২৬) দিনব্যাপী অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়।

এবারের মেডিকেল ক্যাম্পটি ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য আব্দুল মালেক-এর আন্তরিক আতিথেয়তায় ও সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়। এলাকার দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। আব্দুল মালেক-এর সুপরিকল্পিত ব্যবস্থাপনায় আজকের এই ক্যাম্পটি ছিল সম্পূর্ণ সফল ও পরিপূর্ণ।

ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, প্রতি মাসের ন্যায় এই মাসেও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং আজীবন দাতা সদস্য আব্দুল মালেক-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করে আয়োজকরা জানান, মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক প্রয়াস আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট