1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের

পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জের পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষ্যে এক আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী পরীক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই।” এর পাশাপাশি তিনি পরীক্ষার হলে করণীয় এবং পড়ালেখার মানোন্নয়নে পরীক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অত্যন্ত যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট