নিজস্ব প্রতিবেদক / হাসনাবাদ:
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম হাসনাবাদ ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি এবং হাসনাবাদ ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন দেনিস (Danis Hossain)-কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে হাসনাবাদ ইউনিয়ন যুবদল।
আজ এক যৌথ বিবৃতিতে হাসনাবাদ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ দেলোয়ার হোসেন দেনিসের রাজনৈতিক নিষ্ঠা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। নেতৃবৃন্দ বলেন, "দেলোয়ার হোসেন দেনিস ভাইয়ের আপসহীন নেতৃত্ব, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়। প্রবাসে থেকেও দলের জন্য তার অবদান ও ত্যাগ অনস্বীকার্য।"
বিবৃতিতে আরও বলা হয়, আগামী দিনে হাসনাবাদ ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে দেলোয়ার হোসেন দেনিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
নেতৃবৃন্দ যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।