1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি ঢাকায় ছিনতাই, আস্তানা নারায়ণগঞ্জে: মোহাম্মদপুরে দুই বোনকে কোপানোর হুমকিতে তোলপাড় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়তে হবে: কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন মনোহরগঞ্জে পাগলা কুকুরের উপদ্রব, শিশুসহ একাধিক আহত শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: নরপিশাচ আবীর আলীর ফাঁসির রায়, ১ লাখ টাকা জরিমানা নামাজে ইমামতি করার সময় পালিয়ে যাওয়া আসামি পুনরায় গ্রেপ্তার আদাবরে বিকাশ দোকানে হামলা: চার সন্ত্রাসী আটক, আহত ওসি ও পুলিশ সদস্য হাসপাতালে জিসান মিয়াকে ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা, আইনজীবীদের অভিযোগ

নামাজে ইমামতি করার সময় পালিয়ে যাওয়া আসামি পুনরায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

নামাজে ইমামতি করার সময় কৌশলে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে চাঁদপুর আদালতে দায়ের করা একটি মামলায় রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানা কার্যকর করতে গত সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় গোলাম আজম আসরের নামাজ আদায়ের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইমামতি শুরু করেন। একপর্যায়ে দ্বিতীয় রাকাতে মুসল্লিরা সিজদায় থাকা অবস্থায় পেছনের দিক দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার সকালে মাদারটেকের নন্দীপাড়ায় তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও দলটির কোনো সাংগঠনিক পদে নেই এবং দীর্ঘদিন আগে বহিষ্কৃত হয়েছেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট