প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ১:৩০ পি.এম
কবিতার কথকতা–ফিরোজ আলম
এলোমেলো কিছু শব্দ সাজিয়ে লেখা—
কেউ কেউ বলে, এই তো কবিতা দেখা।
প্রেম-বিরহ আর ভালোবাসার কথা,
বাদ যায় না তাতে কোনো সমসাময়িকতা।
সুখ-দুঃখের কত যে উঁকিঝুঁকি মারা হাসি,
কেউ ভাবে কবির জীবনের গল্প রাশি রাশি।
কবিরা তো হয় চিরকাল সার্বজনীন,
সবার তরে লেখে কথা ক্লান্তিহীন।
কখনো বা কারো জীবনের চিরন্তন সত্য,
মিলে যায় কবির সেই কল্পনা মহত্ত্ব।
পাহাড়-পর্বত আর ঝর্ণার সেই ধারা,
নদী-নালা আর উত্তাল ঊর্মিমালা।
চন্দ্র-সূর্য কিংবা গ্রহ-নক্ষত্রের সারি,
সবটুকু নিয়ে দিতে চাই আমি পাড়ি।
উপজাতি আর নৃগোষ্ঠীর সেই জীবনধারা,
প্রকৃতির কোলে তারা যেন ঘরছাড়া।
বন-বনানী আর ফুল-ফলের সে সুষমা,
অর্থনীতি-রাজনীতির টানাপোড়েন জমা।
ভয়ে ভয়ে তবুও যে কলম ধরেছি আজ,
রীতিনীতি না জানলেও—কবিতাই মোর কাজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত