1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত কর্মী রেজাউল করিমকে দেখতে গেলেন নেতৃবৃন্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাছউদুর রহমান ফাত্তাহ এবং কাপাসিয়া উপজেলার আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী রেজাউল করিমকে দেখতে তার বাসায় গিয়েছেন।

সম্প্রতি তারা দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলবাড়িয়া গ্রামে আহত রেজাউল করিমের নিজ বাসভবনে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী জনাব রেজাউল করিম। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান এবং বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

রেজাউল করিমের দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান দুর্গাপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাছউদুর রহমান ফাত্তাহ এবং কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা। পরিদর্শনের সময় নেতৃবৃন্দ আহত কর্মীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে আহত রেজাউল করিমের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট