1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ক্যান্সার আক্রান্ত হাফেজের চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা প্রদান

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: হাসনাবাদ ইউনিয়নের আশিয়াদারি গ্রামের দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মো. হাফেজের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশ-বিদেশে অবস্থানরত দাতারা। হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে সংগ্রহ করা ৩০ হাজার টাকা তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ জুন ২০২৬ তারিখে সংগঠনের প্রতিনিধিরা ক্যান্সার আক্রান্ত মো. হাফেজের বাড়িতে গিয়ে চিকিৎসা সহায়তার অর্থ তাঁর হাতে তুলে দেন।

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সকল দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশ ও বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় অসহায় রোগীদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। দাতাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে সংগঠনটি সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের দেওয়া অনুদানের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

হাসনাবাদ ইউনিয়ন ক্যান্সার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সকলের কাছে মো. হাফেজের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। তারা বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন এবং এই মানবিক কাজে অংশগ্রহণকারী সকলকে উত্তম প্রতিদান দান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট