1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

উন্নত ও সমৃদ্ধ লাকসাম গড়ার প্রত্যয়: ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশুর ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, লাকসাম: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষের আস্থাভাজন, সম্ভাব্য মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু।

আজ (শুক্রবার) ৫নং ওয়ার্ডের কাজী মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে আগত মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি সমবেত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং একটি আধুনিক পৌরসভা গঠনে সবার কাছে দোয়া ও আন্তরিক সমর্থন চান।

নামাজ আদায় শেষে মোশারফ হোসেন মুশু ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আজাদ হোসেন-এর বাসভবনে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। সেখানে স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধ লাকসাম গড়ার অঙ্গীকার নিয়ে আমি আজীবন মানুষের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট